পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

কম্পিউটারে বাংলা শব্দের ভুল বানান সঠিক ভাবে লিখতে ব্যবহার করতে পারেন অভ্র স্পেল চেকার

কম্পিউটারে  বাংলা লেখার জন্য প্রায় সবাই অভ্র কি বোর্ড ব্যবহার করি । বাংলা লিখতে গিয়ে আমাদের অনেক সময় অনেক শব্দের বানান ভুল হয়ে থাকে । অনেক সময় এই শব্দের ভুল বানান  পাঠকের জন্য বিরক্তির কারণে পরিণত হয় । লেখা তার সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা হারায় । অভ্র কি বোর্ডের সাথে বাংলা শব্দের ভুল  বানান সঠিক করার জন্য স্পেল চেকার  আছে । যেটি ব্যবহার করে আপনি আপনার ভুল বানান সঠিক করতে পারবেন । আর যদি বাংলা বানানের জন্য অভ্র স্পেল চেকারের উপর নির্ভর না করতে চান তাহলে বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম পড়তে পারেন । কিভাবে অভ্র স্পেল চেকার ব্যবহার করে বাংলা ভুল বানান সঠিক করবেন তা নিয়ে আলোচনা করব । 
প্রথমে আপনাকে অভ্র কি বোর্ডের টপ বারের ৫ নং আইকনে ক্লিক করে নিচের মেনু থেকে অভ্র স্পেল চেকার চালু করুন । অথবা কি বোর্ডের Ctrl + F7 একসাথে চেপে চালু করতে পারেন । 
অভ্র টপ বার থেকে স্পেল চেকার চালু করা হচ্ছে ।
স্পেল চেকার চালু হলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন । এটিকে অভ্র প্যাডও বলা হয় ।
অভ্র প্যাড 
আপনি আপনার বাংলা লেখা যেখানে আছে সেখান থেকে কপি করে এই উইন্ডোটিতে পেস্ট করতে হবে । তারপর Spell check মেনু থেকে  Spell check now এ ক্লিক করুন  । সব শব্দের বানান চেক করে দেখাবে কোন কোন বানান ঠিক করতে হবে । যেসব শব্দের  বানান ঠিক করতে হবে তা ঠিক করার জন্য নিচের  উইন্ডোতে  লেখাটি পেস্ট করুন । তারপরে শব্দের বানান সঠিক করার কাজ করতে হবে ।
স্পেল চেক নাও মেনু থেকে স্পেল চেক নাও এ ক্লিক করা হচ্ছে ।
বাংলা বানান কিভাবে ঠিক করবেন তা দেখানোর জন্য উদাহরণ স্বরূপ আমি আমার কিছু শব্দের বানান ভুল করে দিব । তারপর তা কিভাবে ঠিক করব তা দেখাব । 
স্পেল চেকার
প্রথমে আমি স্পেল চেকার মেনু থেকে স্পেল চেক নাও সিলেক্ট করেছি । তারপর অভ্র স্পেল চেকার 1 নাম্বার এ ভুল বানান "পরিনত" খুঁজে পেয়েছে । এরই সাথে নতুন একটি উইন্ডো বামে চালু হয়েছে । উইন্ডোটিতে বিভিন্ন নাম্বার দেয়া 2-9 পর্যন্ত মেনু দেখা যাচ্ছে । 
  •  2 নং এ ভুল বানান দেখাবে । আমার লেখার মাঝে ভুল বানান "পরিনত" খুঁজে পেয়েছে তা দেখাচ্ছে ।
  • 3 নং এ ভুল বানানটির সঠিক বানান কি হতে পারে তার একটি তালিকা দেখা যাবে  । এখান থেকে যেটি সঠিক হওয়ার সম্ভাবনা আছে তা স্পেল চেকার সিলেক্ট করেছে । 
  • 8 নং এর Change Once বাটনে একবার ক্লিক করলে 1 নং জায়গা ভুল "পরিনত " সঠিক  বানান "পরিণত" হয়ে যাবে । আমি এখন Change Once এ ক্লিক করে বানানটি ঠিক করব । 9 নং এর Change All বাটনটি আপনার লেখায় যত জায়গা একই শব্দ একই ভাবে ভুল আছে সব জায়গায় একসাথে সঠিক করবে । একটি শব্দ সঠিক করার পরে অভ্র পরের ভুল শব্দটি সিলেক্ট করে আপনাকে দেখাবে ।
  • 4 নং এর Change to: এ আপনার যদি Select from suggestion(s): এর নিচে দেওয়া  লিস্টের কোন বানান সঠিক মনে না হয় তাহলে সেখানে আমি নিজের যে বানানটি সঠিক মনে হয় তা লিখব এবং 8 এর Change Once: এ ক্লিক করব ।
  • 5 নং এর Ignore Once  বাটনটি যখন কোন বানান আমি জানি সঠিক কিন্তু অভ্র স্পেল চেকার ভুল বলে ধরে নিয়েছে তখন ব্যবহার করব । ফলে অভ্র স্পেল চেকার সেই বানানটি সঠিক করতে আর সাজেশন দিবে না । 5 এর মত 6 এর Ignore All কাজ করে । 
  • আপনি যদি আপনার সঠিক করা বানানটি অভ্রের সঠিক বানানের লিস্টে সেভ করে রাখতে চান তাহলে 7 এর Add to dictionary ব্যবহার করতে পারেন ।
সবভুল শব্দের বানান সঠিক হয়ে গেলে নিচের মত একটি উইন্ডো আসবে যাতে বলা হবে যে শব্দের বানান চেক করা সম্পূর্ণ হয়েছে । তারপরে অভ্র প্যাড থেকে লেখাটি কপি করে নিবেন । ভুল শব্দের বানানের লেখা যেখানে আছে সেখানের লেখা এই লেখা দ্বারা প্রতিস্থাপিত করতে হবে । তা না হলে শব্দের বানান ভুল ঠিক করে কোন লাভ হবে না । আর অভ্র ইন্সটল করলে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে স্পেল চেকারের একটি অ্যাড অন ইন্সটল হবে । সেটি সরাসরি ওয়ার্ড থেকে ব্যবহার করতে পারেন ।
আমার মত আপনিও বাংলা শব্দের ভুল বানান সঠিক করতে অভ্র স্পেল চেকার ব্যবহার করতে পারেন ।

শনিবার, ২২ মার্চ, ২০১৪

ইনফোগ্রাফিক : আপনি কি একজন লিনাক্স প্রো ?

এই ইনফোগ্রাফিকটির মাধ্যমে আপনি কি একজন লিনাক্সে অনেক দক্ষ কিনা তা  বুঝতে পারবেন ।
আপনি কি একটি লিনাক্স প্রো?

পেস্টবিন সফটওয়্যার

পেস্টবিন এর মাধ্যমে আমরা কোড এবং ডাটা শেয়ার করতে পারি । কিন্তু বারবার ওয়েবসাইট ব্যবহার করে পেস্ট তৈরি করার বদলে আপনি পেস্টবিন সফটওয়্যার ব্যবহার করতে পারেন । পেস্টবিন সফটওয়্যার  অনেক প্লাটফরমে ব্যবহার করা যায় । তার মধ্যে শুধুমাত্র এখানে উইন্ডোজ সেভেনের জন্য পেস্টবিন সফটওয়্যার  নিয়ে আলোচনা করা হবে । http://pastebin.com/etc/pastebin-v1.1.exe এই ঠিকানা থেকে পেস্টবিন ডাউনলোড করা যাবে । ইন্সটল করার পরে চালু করলে নিচের উইন্ডো দেখা যাবে । 
পেস্টবিন ডেস্কটপের প্রধান উইন্ডো
পেস্টবিনের পরিচিতি
1-7 পর্যন্ত বিভিন্ন অংশের কাজ :
  1. পেস্টবিনের পেস্ট তৈরি করতে ব্যবহার করেন ।
  2. পেস্টবিন ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকলে এই সফটওয়্যারে লগিন করতে পারবেন ।
  3. পেস্টের টাইটেল ।
  4. পেস্টের সেটিং পরিবর্তন করতে পারবেন । এটিতে টিক চিহ্ন তুলে দিলে 5 নং মেনু আসবে । 
  5. এখান থেকে পেস্ট কবে মেয়াদউত্তীর্ণ হবে, পাবলিক না প্রাইভেট পেস্ট এবং সিনটেক্স হাইলাইটিং ব্যবহার করতে পারবেন।
  6. এই উইন্ডোতে কোড বা লেখা পেস্ট করতে পারবেন ।
  7. সাবমিট বাটনে ক্লিক করলে পেস্ট সাবমিট হবে । সাবমিট হয়ে গেলে নিচের নোটিফিকেশনে পেস্টের লিংক দেখাবে । এই লিংক থেকে লিংক কপি করে  পেস্ট শেয়ার করতে পারবেন।
নোটিফিকেশন এরিয়ার নোটিফিকেশন


পেস্টবিন সফটওয়্যার  যে সব প্লাটফরমে ব্যবহার করা যাবে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল:
  • আইপ্যাড, আইফোন,
  • এন্ড্রয়েড,
  • ব্ল্যাকবেরি,
  • ফায়ারফক্স অ্যাড অন, গুগল ক্রোম এক্সটেনশন, ওপেরা এক্সটেনশন হিসেবে ,
  • উইন্ডোজ এক্সপি, ভিস্তা,সেভেন,এইট,৮.১ ,
  • ইউনিক্স 
  • ইক্লিপ্স প্লাগিন হিসেবে । 
আপনি আপনার কম্পিউটারে পেস্টবিন ইন্সটল করার জন্য নিচের ঠিকানা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পেস্টবিন সফটওয়্যার ইন্সটল করতে পারেন ।